print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, অক্টোবর,২০২৩

ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাঞ্চল্যকর জুয়েল হত্যা মামলার আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক, খলিলুর রহমান খলিল (৪০) ড্রাইভারকে গ্রেফতার করেছে র‌্যাব ১৪।

বুধবার (১৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ র‌্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃত খলিলুর রহমান খলিল উপজেলার চর ষোলহাসিয়া (কড়ই তলা) এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।
ময়মনসিংহ র‌্যাব-১৪ কোম্পানী অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ২০০৯ সালের ২২ জানুয়ারি চুরির জের ধরে খলিল ও তার আত্মীয়স্বজন জুয়েলের ঘরে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা রিনা আক্তার গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ২৮ আগস্ট আদালত উক্ত মামলায় খলিলকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। র‌্যাব-১৪ এর একটি টিম বৃহস্পতিবার রাতে লক্ষ্মীপুরের সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে৷

আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।