
প্রকাশিত,১৫, এপ্রিল,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁওটু ভালুকা আঞ্চলিক মহাসড়কে মাদ্রাসা পড়ুয়া ছাত্র
সাইকেল-আরোহী ইট ভর্তি লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন।
নিহত মাদ্রাসার ছাত্র, স্কয়ার মাস্টারবাড়ী হবিরবাড়ী ইউনিয়নের খাইরুল ইসলামের ছেলে, রাকিবুল হাসান (১৫),বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে (শুক্রবার ১৫,এপ্রিল )সকাল ১১ টার দিকে, স্থানীয় সূত্র ও মাদ্রাসা সূত্রে জানা যায়, রাকিবুল হাসান, ষোলহাসিয়া তেজপাতা মোড় এলাকায় ইমাম হেফজ হাফিজিয়া মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।
শুক্রবার দিন মাদ্রাসার ক্লাস বন্ধ থাকায় নিজ সাইকেলে আরোহন করে ঘুরতে বেরিয়ে ছিল রাকিবুল, কিন্তু ঘাতক লোরি চির নিদ্রায় থামিয়ে দিল তাজা প্রাণ।
এ ব্যাপারে
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান ঘাতক লোরি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে,
ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি চলছে।


