
প্রকাশিত,২৮,মে,২০২৩
গফরগাঁও প্রতিনিধ ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বারোবাড়িয়া ইউনিয়নের বিকেল চারটার দিকে কালিরহাট বাজার নামক স্থানে মোটরসাইকেলের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনায় নিহত নারী
পাকাটি গ্রামের হাসমত মিয়ার স্ত্রী মজিদা খাতুন (৪০)বলে জানা গেছে।
এদিকে মোটরসাইকেল চালক ও মারাত্মক আহত হয়, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র ও নিহতের ছেলের বর্ণনা অনুযায়ী, মজিদা খাতুন ওষুধ কেনার জন্য বাড়ি থেকে কালিরহাট বাজারে ওষুধের দোকানে আসার পথে মোটরসাইকেল দুর্ঘটনা শিকার হয়।
নিহতের ছেলে সানোয়ার, বলেন আমার মা, আর ওষুধ কিনা হলো না।
, কালির হাট থেকে খবর আসে, মা মোটরসাইকেল এক্সিডেন্ট হয়েছে। পরে আমি সহ বাড়ির লোকজন কালিরহাট বাজারে আসলে জানতে পারি গফরগাঁও থানা পুলিশ এসে মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে আমরা হাসপাতালে ছুটে আসি
এখানে এসে দেখি আমার মা মৃত পড়ে আছে।
স্থানীয় সূত্রে জানা যায় বিকেল চারটার দিকে মোটরসাইকেল ধাক্কা খেয়ে পথচারী মজিদা খাতুন রাস্তায় পড়ে যায়, বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করে মাথায় পানি ঢালে, অবস্থা খারাপ দেখে বাজারের লোকজন থানা পুলিশকে জানায়। থানা পুলিশ দ্রুত গিয়ে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


