print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৯, জানুয়ারি,২০২৩

গফরগাঁও প্রতিনিধ ঃ

ময়মনসিংহ গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পাঁচ মাসে শিশু মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে,জানা যায় সে গফরগাঁও উপজেলা সালটিয়া, ইউনিয়নের সালটিয়া গ্রামের পল্টন মিয়ার ভাড়াটিয়া, অন্তর মিয়ার ছেল, আরমান, (পাঁচ মাস), সে গত
২৮ /০১/২৩ ইং তারিখে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়। আজ সকাল সাড়ে ৯,টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের দা‌য়িত্বরত‌ সি‌নিয়র স্টাফ নার্স ব‌লেন, অস‌চেতনার কার‌ণে শিশু‌টির অবস্থা খুবই খারাপ ছিল। হাসপাতা‌লের আনার পর যথাযথ চিকিৎসা দেওয়া হয়।
তি‌নি আ‌রো ব‌লেন, শী‌তের প্রকোপ বে‌ড়ে যাওয়ায় শিশুদের ডায়‌রিয়াসহ শীত জ‌নিত রো‌গের প্রকোপ বে‌ড়ে গে‌ছে।

মৃত শিশুর বাবা-মা অভিযোগ করে বলেন ভুল চিকিৎসার কারণে আমাদের সন্তানের মৃত্যু হয়েছে।

হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, শীতের প্রভাবে ডায়রিয়া আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট জনিত কারণে শিশুর মৃত্যু হয়েছে। তবে রোগীকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছিল।