
প্রকাশিত,২৭, ডিসেম্বর,২০২২.
সাইফুল ইসলাম, বাবুলঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নুরুজ্জামান দিলীপ শেখ (৪২) মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পথে মারা যান তিনি।
নুরুজ্জামান দিলীপ শেখ উপজেলার গফরগাঁও ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখের ছেলে।
মঙ্গলবার সকালে ভালুকা টু কিশোরগঞ্জ সড়কের সালটিয়া ইউনিয়নের শিলাসী গ্রামের সুরুজ মেম্বারের মোড়ে দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মো. দিলীপ শেখ গফরগাঁও টু কিশোরগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার পথে সুরুজ মেম্বারের মোড়ে একটি পিকআপভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পরিস্থিতির অবনতি হলে দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটিকে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


