print news || Dailydeshsomoy

ভালুকা উপজেলা প্রতিনিধিঃ ময়মনসিংহে ভালুকা উপজেলায় বর্নাঢ্য ভালুকা হেল্পলাইন ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০অক্টোবর শুক্রবার বিকালে ভালুকা উপজেলায় পরিষদ হল রুমে ভালুকা হেল্পলাইন আয়োজনে স্বেচ্ছাসেবী মিলনমেলা, সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমন তালুকদার সাগরের সভাপতিত্বে ও মো. আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু এমপি মহোদয়। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা সরকারি কলেজের উপাধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, শের্ফাড গ্রুপের ডিজিএম মোকলেসুর রহমান, ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার, হালিমুনেচ্ছা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা নীনা, শিক্ষক ও কবি শফিকুল ইসলাম খান। এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ প্রমুখ।