print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬ মার্চ, ২০২১
অনলাইন ডেস্ক ঃ

বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমেদ পরলোকগমন করেছেন।

সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবি ব্যারিস্টার মওদুদ আহমেদ ইন্তেকাল করেছেন।

( ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।

সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় এই প্রজ্ঞাবান বরেণ্য ব্যক্তিত্বের জীবনাবসান হয়।

মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

মহান রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।