print news || Dailydeshsomoy

প্রকাশিত,০১, ফেব্রুয়ারি,২০২২

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সাওতাল পাড়া এলাকার ফসলি জমি থেকে অজ্ঞাত
(৪৫) বছর বয়সি এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি । এলাকাবাসী ও পুলিশের ধারনা তিনি একজন ভিক্ষুক ছিলেন।
আজ মঙ্গলবার সন্ধা সাড়ে ৫টার দিকে পৌর শহরের
স্বজন পুকুর সাওতাল পাড়া এলাকা থেকে ওই অজ্ঞাত ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফুলবাড়ী পৌর এলাকার স্বজন পুকুর সাওতাল
পাড়া এলাকার একটি ফসলি জমির পানিতে লাশটি পড়ে থাকতে দেখে, এলাকাবাসী পুলিশে খবর দেয়।
খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন,খবর পেয়ে অজ্ঞাত ওই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশটির পরিচয় পাওয়া যায়নি, তবে লাশটির পকেটে কিছু খুচরা পয়সা পাওয়া গেছে,এতে ধারণা করা হচ্ছে তিনি একজন ভিক্ষুক ছিলেন। এঘটনায় থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হবে।