
প্রকাশিত,২৮, জুলাই,২০২১
শোক সংবাদ ঃ
গফরগাঁওয়ের গর্ব ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক একান্ত সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব, মুক্তিযোদ্ধা ড. সৈয়দ আব্দুস সামাদ চলে গেলেন না ফেরার দেশে।
বুধবার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ড. সৈয়দ আবদুস সামাদ অর্থনীতির শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় , বোস্টন স্টেট কলেজ, বোস্টন বিশ্ববিদ্যালয়, দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ কোরিয়ার হানকুক ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজের অনুষদ সদস্য ছিলেন।
তিনি মুজিবনগর সরকারের কর্মকর্তা, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ছিলেন।
গফরগাঁও উপজেলার দীঘা গ্রামে তাঁর বাড়ি, দীঘা গ্রামে তাঁর নামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ।
