
প্রকাশিত, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাসনীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীর জেলা কারাগারে মাদক মামলার এক আসামীর মৃত্য হয়েছে আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সমশের আলী ( ৬৫) নামের এই আসামীর নীলফামারীর আধুনিক সদর হাসপাতালে এই আসামীর মৃত্য হয় বলে নীলফামারীর জেলা কারাগারের জেলসুপার মাসুদুর রহমান নিশ্চিত করেন
তিনি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের মৃত আজিমের ছেলে
এবিষয়ে নীলফামারীর জেলসুপার মাসুদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে সকালে হুট করে তিনি বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করি এবং হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পরে তিনি মারা যান
এবিষয়ে নীলফামারী সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি
এদিকে নীলফামারীর সদর থানার এসআই সুভাষ চন্দ্র রায়ের সাথে কথা হলে তিনি বলেন মৃত আসামীর সব আইনি প্রক্রিয়া শেষ করে বিকেলেই তার পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়
এবিষয়ে মৃত আসামীর ছেলের সাথে কথা হলে তিনি কোন কথা বলেননি
