print news || Dailydeshsomoy

প্রকাশিত, ২৩ ফেব্রুয়ারি, ২০২১
তপন দাস

নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে আজ সকাল ৬ টার দিক নীলফামারীর উপজেলার চাপড়া সরমজানী ইউনিয়নের ইটাপীর ব্রীজ সড়কের পাশ আব্দুল হালিম ( ৪৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করা হয়
তিনি ঐই ইউনিয়নের নতিব চাপড়া গ্রামের মৃত , আফসার আলীর ছেলে
এবিষয়ে চাপড়া সরমজানী ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান জানার আব্দুল হালিমের বাড়ি আমার বাড়ির পাশে সে গত রবিবার অটো নিয়ে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরে নি এবং তার ফোনটা ও বন্ধ ছিল ,

গতকাল তাকে অনেক খোজাখুজি করে তাকে পাওয়া যায়নি কিন্তু আজকে তার লাশ পাওয়া গেল

এদিকে এবিষয়ে নীলফামারীর সদর থানার ওসির সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে বলেন আমরা আজ সকাল ৬ টার দিকে জরুরি বার্তা ৯৯৯ এর মাধ্যমে খবর পাই যে চাপড়া ইউনিয়নে একটি লাশ পড়ে আছে রাস্তার পাশে এমন খবরের ভিত্তিতে আমি টিম নিয়ে সেখানে যাই এবং দেখতে পাই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে এবং তার অটো গাড়িটা নিয়ে গেছে

তিনি আরো বলেন যে আমরা এখন লাশ নীলফামারীর সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাটাবো

এদিক তার পরিবারের লোকজনের সাথে কথা বলার চেস্টা করে ও কথা বলা যায়নি
মৃত আব্দুর হালিমের ৩ ছেলে ২ মেয়ে , মা ও তার স্ত্রী রয়েছে