
প্রকাশিত,১৫, জানুয়ারি,২০২১
আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ
নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার একটি পুকুর থেকে ১টি লাশ উদ্ধার করা হয়েছে। মৃত এ ব্যক্তির নাম নূর হোসেন (২৫) পিতা-ফজল আহমদ। তার বাড়ি স্থানীয় চেয়ারম্যান পাড়ায় ।
মৃতের স্বজন ও স্থানীয়রা জানান, নুর হোসেনকে তার গ্রামের একটি পুকুর থেকে ১৪ জানুয়ারী বৃহস্পতিবার সকালে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। তারা ধারনা করছেন অন্তত ২/৩ দিন আগে সে মারা গেছে। এবং পানিতে ডুবে আছিলো। মূলত সে মানসিক প্রতিবন্ধী ছিলো।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর হোসেন বলেন,চাকঢালা এলাকায় পুকুর থেকে একটি মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় এনে প্রয়োজনীয় কাজ শেষে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।
