
প্রকাশিত,২ এপ্রিল, ২০২১
এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রাজাপুর বড়কান্দা গ্রামের বাসিন্দা মনজুর আলী (৫৫)হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার (১এপ্রিল) রাত দেড়টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের ফসলরক্ষা বাঁধের ৭২নম্বর প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসির)সভাপতি।
ওই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল আউয়াল বলেন, পিআইসির সভাপতি মনজুর আলী গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বুকের বাম পাশে চিন চিন ব্যথা অনুভব করেন।গ্যাস্টিকের ব্যথা মনে করে তিনি ব্যথার ওষুধ খান। ওইদিন রাত দেড়টার দিকে
ঘুমিয়ে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাড়িতে মারা যান। তাঁর দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। আজ শুক্রবার (২এপ্রিল) বিকেল তিনটার দিকে জানাজা শেষে তাঁর মরদেহ রাজাপুর কবরস্থানে দাফন করা হয়েছে।#
০২.০৪.২০২১
