
প্রকাশিত,০৫, জুলাই,২০২৩
রুবেল চিরিরব বন্দর দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা বিএনপি’র উপদেষ্টা, বীরগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম নেতা, সাবেক ভিপি, মোঃ রেজওয়ানুল ইসলাম রিজু ভাই এর সহধর্মিনী ৪ জুলাই মঙ্গলবার ভোর ৫টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) করেছেন।
মরহুমার নামাজে জানাযা আজ বাদ আছর নিজ গ্রাম চাকাই (যদুর মোড়)এ অনুষ্ঠিত হইবে।জানাজা শেষে চাকাই পারিবারিক কবরস্থানে মরহুমার দাফন কার্য সম্পন্ন করা হইবে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপি’র অন্যতম সদস্য ও দিনাজপুর-৪ আসনের সাবেক এমপি জননেতা মোঃ আখতারুজ্জামান মিয়া ও চিরিরবন্দর উপজেলা বিএনপি ও সকল অংগ/সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
