print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮, মার্চ,২০২২

নোমান আহমেদ, স্টাফ রিপোর্টারঃ

সিলেট, কোম্পানীগঞ্জ উপজেলাধীন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ক্রীড়াপ্রেমী নব-নির্বাচিত চেয়ারম্যান ইকবাল হুসেন ইমাদের উদ্যোগে,নব-নির্বাচিত সকল সদস্যদের আন্তরিক সহযোগিতায় ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন চ্যাম্পিয়ান কাপের আয়োজন করা হয়েছে।

উক্ত চ্যাম্পিয়ান কাপের মাঠ পরিদর্শনে আজ ১৮ই মার্চ শুক্রবার, বিকাল ০৪ টার সময় খেলার মাঠে (বর্নী) আসলেন সাংবাদিক নোমান আহমেদ, প্রথম প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন (৪নং ওয়ার্ড),দ্বিতীয় প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন (২নং ওয়ার্ড) ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদ।

মাঠ পরিদর্শন শেষে প্যানেল চেয়ারম্যান জামাল উদ্দিন এর কাছ থেকে উক্ত চ্যাম্পিয়ান কাপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,এরকম আসর প্রতিবছর দক্ষিণ রনিখাই ইউনিয়নে হবে।এর মাধ্যমেই আমরা ইউনিয়ন থেকে ভালো মানের খেলোয়াড় বাছাই করে দক্ষিণ রনিখাই ক্রীড়া সংস্থা গঠন করে ইকবাল হুসেন ইমাদের স্বপ্নপূরন তথা আমাদের রনিখাই ইউনিয়ন ক্রীড়া সংস্থাকে ক্রমান্নয়ে থানা ও জেলা পর্যায়ে পৌছে দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল মজিদ,জসিম,এনাম,কামরুল,আনিছ, খইরুল,কাওসার,মাহফুজ,সাদিক,জাবেদ,সাইফুল,করিম,ইব্রাহিম,মারুফ, আকতার সহ ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ক্ষুদে খেলোয়াড় বৃন্দ।

উল্লেখ্য যে,
আগামী ২৩ মার্চ, বুধবার ২০২২ ইংরেজি সকাল ১০ টার সময় ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ডের স্থানীয় খেলোয়াড়দের নিয়ে টিম ঘোষণা, ড্র এবং উদ্বোধনী ম্যাচ শুরু হবে।