print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন সোনাইমুড়ী থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (২৩ জুন) ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি এই পরিদর্শনে যান।
​থানায় পৌঁছালে এসপিকে স্বাগত জানান চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মনীষ দাস। এ সময় পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

​পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা, হাজতখানা, মেস এবং রান্নাঘরসহ সার্বিক কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
​থানায় আগত সেবা প্রত্যাশীদের অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এসপি এন এম নাসিরুদ্দিন। এছাড়াও তিনি স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী আধুনিক, কার্যকর ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
​পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে (ভিজিট বুক) স্বাক্ষর করেন।