print news || Dailydeshsomoy

 

এস.এম জামাল উদ্দিন শামীম, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) উপজেলার বালিপাড়ায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানাযায়, দুপুরে উপজেলার বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহনের একটি বাস বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশাল থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। নিহতরা হলেন ঈশরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের শফিকুর রহমানের মেয়ে আইরিন সুলতানা(৩০) ও একই উপজেলার হাড়ুয়া গ্রামের আব্দুল হেলিমের ছেলে আবু সিদ্দিক(৪৮)।

ত্রিশাল থানার এসআই নাজমুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ঘে ঘটনাস্থলেই আইরিন সুলতানা(৩০) ও আবু সিদ্দিক(৪৮) নিহত হয়। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”