
প্রকাশিত,২৫, জুলাই,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় আলেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে রবিবার (২৪ জুলাই) রোড পার হওয়ার সময় দুপুর আড়াইটার দিকে মিনি প্রিকাপের ধাক্কায় হাজেরা বেগম(৫০)নামে পথচারীর মৃত্যু হয়েছে। নিহত হাজেরা বেগম টান কড্ডা হবি ফকিরের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানান, বিলের শাপলা গ্রামে গ্রামে গুড়ে বিক্রি করতো, কিছু শাপলা ছিলো তা নিয়ে বাড়িতে যাওয়ার জন্য রোড পার হওয়ার সময় মিনি প্রিকাপ ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছিটকে রাস্তার পাশেই মৃত্যু হয়।
এবং মহাসড়কের কড্ডা বাইমাইল ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৪ জুলাই) বিকেল ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জাঙ্গালিয়াপাড়া এলাকার সমন আলীর ছেলে মাসুদ হোসেন (২০) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে রহুল হোসেন । পুলিশ ও স্থানীয়রা জানান, জয়দেবপুর থেকে মোটরসাইকেল যোগে মাসুদ ও রাহুল কালিয়াকৈরের নিজ বাড়িতে ফিরছিলেন। বিকেল ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কড্ডা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কায় দেয়।
এতে মোটরসাইকেল থেকে ছিটকে মহাসড়কের পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।


