print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

মো: জহুরুল ইসলাম
ডিমলা(নীলফামারী)প্রতিনিধি ঃ

নীলফামারীর ডিমলা থানায় সোমবার (১৫-ফেব্রুয়ারী) আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উল্লেখিত কমিটি সমুহের সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার বিষয় হলো
চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির সমন্বয় সভা।

উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রানী রায়ের সভাপতিত্বে, সভায় বক্তব্য রাখেন ডিমলা থানা তদন্ত (ওসি) সোহেল রানা, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আনোয়ার হোসেন, থানারহাট কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মতিন,

ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন, ডিমলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম আহবায়ক সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমুখ।

উপজেলার আইন শৃংখলা সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে বর্তমান প্রথম ধাপে বৈশ্বিক মহামারী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর ডোজ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করে প্রতিমাসের মত আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশী তৎপর থেকে কাজ করে যেতে হবে বলেন। সেই সাথে খেয়াল রাখতে হবে, কোন ভাবেই যেন আইন শৃখংলা পরিস্থিতির অবনিত পরিলক্ষিত না হয়।

নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করেন এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানিয়ে তিনি সভার সমাপ্তি করেন।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ গুলশানআরা বেগম, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুন নাহার আক্তার নুরি, সিবিল ডিফেন্স উপজেলা ফায়ার সার্ভিস অফিসার আবুল কাশেম মন্ডল, সহ আরো অনেকে