print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৩, জানুয়ারি,২০২৩

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে আরো এক মুসুল্লী মারা গেছেন।

ঢাকার যাত্রবাড়ি উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে মো. আক্কাস আলী (৫০) মারা গেছেন।

এ নিয়ে বিশ্ব ইজতেমায় তিন মুসুল্লী মারা গেছেন।

অন্যরা হলেন গাজীপুরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা বৃহস্পতিবার দিন সকালে বার্ধক্যজনিত কারণে আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং একই দিন সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটে পাড়ার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩) অ্যাজমায় ভুগে মারা গেছেন

টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোলরুমে দায়িত্বরত হেল্থ ইন্সপেক্টর এস এম সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ইজতেমা ময়দানে ৬৮নং খিত্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিশ্ব ইজতেমা কন্ট্রোল রুমে থাকা মৃত্যু রেজিস্ট্রারে এ তিনজনের তথ্যই আছে বলে জানিয়েছেন।

পরে নিহতদের দুপুরে টঙ্গীর ইজতেমা ময়দানে জানাজা নামাজ শেষে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।