
প্রকাশিত,
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক (৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। বুধবার বিকেল ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমদাদুল হক কালীগঞ্জ উপজেলার মথুরাপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে। সে চুয়াডাঙ্গায় ব্যাংক এশিয়ার মার্কেটিং অফিসার পদে কর্মরত ছিলেন।
কালীগঞ্জ থানার এসআই আবুল খায়ের জানান, বুধবার বিকেল ৩ টার দিকে চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি মথুরাপুরে ফিরছিলেন ইমদাদুল হক। পথিমধ্যে সদর উপজেলার গান্না বাজার এলাকায় পৌঁছালে একটি ভ্যানের সাথে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। এরপর কালীগঞ্জগামী একটি সবজি বোঝায় ট্রাক তার কোমরের উপর দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
