print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৮ এপ্রিল, ২০২১

রাব্বুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কে অবস্থিত সুলতান মার্কেটের সত্ত্বাধিকারী মৃত সুলতান আহম্মেদ খানের ৫ম তম ছেলে ও প্রাক্তন সহকারী জজ রফিকুল ইসলাম মৃত্যু বরণ করেছেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন”। আজ রবিবার ভোর ৫ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। পরিবার সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। গত রাতে তার অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫ টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। রবিবার বাদ জহর ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল মাঠে তার নামাজের জানাজা শেষে কেন্দ্রিয় কবর স্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে বলে পরিবার থেকে জানা গেছে। মৃত্যুকালে তিনি ৪ সন্তান সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত এই গুনি জনের মৃত্যুতে তার পরিবার সহ এলাকার বিশিষ্ট জনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানরা তার পিতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।