print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৭,মে,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিবেদক।
নিরব আহমেদ তানভীর

নীলফামারীর জলঢাকায় ঝড়ে ভেঙে পড়া গাছের ডাল নামাতে গিয়ে মাথায় পড়ে রেনুফা বেগম (২৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের দক্ষিণ বেরুবন গ্রামের চেংগমারী পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রেনুফা বেগম ওই এলাকার মো. আনোয়ারুল ইসলামের স্ত্রী। তার দুটি মেয়ে সন্তান রয়েছে মোছা. আশরাফী আক্তার (৩) ও মোছা. তাবাসসুম আক্তার (৭)।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ দিবা গতরাতে সাড়ে ১০ টার দিকে ঝড় শুরু হয়। সেই ঝড়ে বাড়ির পিছনে একটি ইউক্যালিপটাস গাছের ডাল ভেঙে কিছুটা আটকে থাকে। আজ সকালে সেটা বউ-শাশুড়ি মিলে নামাতে গিয়ে বউ এর মাথার উপরে পরে সেখানেই তার মৃত্যু হয়।

শিমুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হামিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি শোনামাত্র আমি সেখানে গিয়েছিলাম। গাছের ডাল মাথায় পড়ে তার মৃত্যু হয়