
প্রকাশিত,১৪, আগস্ট,২০২১
মো: রাশেদুল ইসলাম (রাশেদ)
স্টাফ রিপোর্টার :
পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে অদ্য ১৪.০৮.২০২১ খ্রিস্টাব্দ তারিখ বেলা ১৩:৩০ ঘটিকার সময় জুলাই/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অপরাধ পর্যালোচনা সভায় প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের স্ব স্ব থানাধীন এলাকায় জনসাধারণের সাথে সৌহার্দপূর্ণ আচরণ, চুরি, ছিনতাই অপ্রীতিকর ঘটনা রোধকল্পে হাইওয়ে রাস্তা, আবাসিক এলাকা, সরকারি স্থাপনা সমূহে অতিরিক্ত ফোর্স মোতায়েন, ওয়ারেন্ট তামিল, রাত্রিকালীন টহল ডিউটি ও আইন-শৃংখলা রক্ষা এবং অপ্রীতিকর ঘটনা রোধকল্পে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। অপ্রীতিকর ঘটনা রোধকল্পে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ অতিরিক্ত পুলিশী টহল বৃদ্ধি করার কঠোর নির্দেশনা প্রদান করেন। পরিশেষে, সকলের সুস্থতা কামনা করে স্বাস্থ্যবিধি মেনে অর্পিত দ্বায়িত্ব পালনের আহ্বান জানান।


