
প্রকাশিত, ২৬-১২-২০২০
উত্তম ঝিনাইদহ প্রতিনিধিঃ
আজ ৫২২১ তম গীতা জয়ন্তী। সনাতন ধর্মারম্বীদের ব্যাক্তি ও সমাজ জীবন পরিচালনার একমাত্র সংবিধান বা মূল হলো গীতা। এই গীতাময় শুভেচ্ছান্তে সারাবিশ্বে তথা সারা বাংলাদেশের বিভিন্ন গীতাবিদ্যাপীটে অনুষ্টান হয়।
আজ চকরিযায বুড়িপুকুর এলাকায় -বাংলাদেশ সনাতনী সেবক সংঘের উদ্যেগে শ্রী স্বরস্বতী গীতা বিদ্যাপীঠে অনুষ্টিত হযেছে গীতা জয়ন্তী উৎসব। সকাল ১০ টা থেকে শঙ্খ ও উলুধ্বনির মধ্যে দিয়ে শুরু হয় এই উৎসব ।পরে গীতাপাঠ ও আলোচনা সভা হয়।
উক্ত আলোচনা সভার উদ্বোধক ছিলেন বাংলাদেশ সনাতনী সেবক সংঘের চকরিয়া উপজেলা শাখার সভাপতি শ্রী কৈলাশ দে , প্রধান অতিথি ছিলেন শ্রী মনোরন্জন দে(গণেশ), প্রধান ধর্মীয় আলোচক ছিলেন শ্রী বিশ্বজিৎ বৈষ্ণব ,এছাড়া বিশেষ অতিথি ছিলেন -চকরিয়ার মা -স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ও সনাতনী সেবক সংঘের উপদেষ্টা শ্রী বিজন কুমার বিশ্বাস, শ্রী গোপাল কান্তি দে, শ্রী সমীর দে,পিংকু সুশীল,ডাঃ রামানন্দ দে,শ্রী গৌরাঙ্গ মোহন দে, বিপ্লব দাশ, রোমন সহ প্রমুখ ।
উক্ত অনুষ্টান সমাজ পরিচালনার কমিটির শ্রী কালু রাম দে বিমলের সভাপতিত্বে সম্পূর্ণ হয়।


