print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৭, জুলাই,২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, খুলনা মহানগরীর দৌলতপুর থানার অন্তর্গত ৪নং ওয়ার্ড শাখার সাবেক সভাপতি শেখ গোলাম মোস্তফা (৬২) ২৭জুলাই (মঙ্গলবার) আনুমানিক ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

শেখ গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা জোহরবাদ দেয়ানা উত্তর পাড়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।

বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে রকিবুল ইসলাম বকুল বলেন, “আজীবন জাতীয়তাবাদ আদর্শে রাজনীতি করে যাওয়া শেখ গোলাম মোস্তফা মৃত্যুর অমোঘ নিয়তিতে আজ আমাদের ছেড়ে চলে গেলেন। একজন নম্র, ভদ্র, সৎ, পরোপকারী ও সজ্জন ব্যক্তি হিসেবে তিনি নিজ ওয়ার্ডে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের ন্যায় আমরাও গভীরভাবে শোকাহত। মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি তিনি যেন শেখ গোলাম মোস্তফাকে জান্নাতবাসী করেন।”