
প্রকাশিত,০৭, জুন,২০২৩
মোঃশিহাব উদ্দিন গোপালগঞ্জঃ
গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হীরাবাড়ি রোড এর প্রবীন মুরব্বি, সাবেক ৩ নং ওয়ার্ডের কমিশনার মরহুম এম,এ রউফ মোল্লার সহধর্মিনী ছাবিরা রউফ গতকাল আনুমানিক রাত ১টার সময় ঢাকা ইউনাইটেড হাসপাতালে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন।
মৃত্যূ কালে মরহুমার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও ২ মেয়ে পৃথীবিতে রেখে যান, তাদের মধ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক এম.বি সাইফ বি মোল্লা, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মোল্লা, বিশিষ্ট ঠিকাদার বদরুল ইকবাল ক্যাপ্টেন, বিশিষ্ট ব্যবসায়ী আলম মোল্লা ও টিটো মোল্লা সহ আরা ২মেয়ে।
মরহুম ছাবিরা রউফ এর আত্মার শান্তি ও বেহেস্ত কামনা করে গোপালগঞ্জ বাসীর কাছে দোয়া কামনা করে তার পরিবারের সদস্যরা।
