print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৯, জানুয়ারি,২০২৩

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন মাজুখান এলাকার ময়লা পট্টির সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু এবং মোটরসাইকেলের অপর এক যাত্রী আহত হয়েছেন।

রবিবার (৬ জানুয়ারি) রাতে নয় টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০), পূবাইল মাজুখান এলাকার আব্দুল জব্বারের ছেলে এবং উত্তরার মাইস্টোন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আহত মোঃ সাব্বির (২০), একই এলাকার আরমান হোসেনের ছেলে।

স্থানীয়দের সূত্রে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, রোববার রাত নয়টার দিকে পূবাইলের মাজুখান সড়ক এলাকার ময়লা পট্টির সামনে তাদের বহনকারী মোটরসাইকেলটি একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক ও যাত্রী গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে সিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) পাঠান। পরে ঢাকায় নেয়ার পথে হিমেল মারা যান। আহত অপর আরোহীকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।