print news || Dailydeshsomoy

গাজীপুরের শ্রীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০টি উগ্রবাদী বই এবং ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের কোতোয়ালী থানার মীর কান্দাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন সবুজ (২০)।

তিনি শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেতঝুড়ি (মহিলা মোড়) মসজিদের ইমাম ও খতিব। অপরজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে এহসানুল হক (২৪)। তিনি শ্রীপুরের বড়বাইদ আব্দুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব।

 

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

পরে তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

 

তারা মসজিদে ইমাম ও খতিব পেশার পাশাপাশি নির্জন বনে প্রশিক্ষণ ও নতুন সদস্য সংগ্রহে লিপ্ত ছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর সীমান্ত পাড়ি দিয়ে তারা কাশ্মীর ও আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা করাসহ দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করছিলেন।

তারা আফগানিস্তানের তালেবানদের সমর্থক হিসেবে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিলেন।

তারা আফগানিস্তান ও কাশ্মীরে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুরে শ্রীপুরের বারতোপা নির্জন গহীন বনে তালেবানি প্রশিক্ষণ প্রদান করেন