
প্রকাশিত,১৩, জানুয়ারি,২০২৩
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
টঙ্গী তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা মাঠে দুই মুসল্লির বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বাদ জোহর ইজতেমা ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলার ভুরুলিয়া থানা এলাকার বাসিন্দা মো. আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল হক (৬৩) মারা গেছেন।
টঙ্গীর বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, তাবলিগ জামায়াতের গাজীপুর মারকাজের শূরা সদস্য তৈয়ব বৃহস্পতিবার দিন সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত রোগে মারা যান।অন্যদিকে নুরুল হক অ্যাজমা রোগে ভুগছিলেন।ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে সকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয়। অবস্থার অবনতি হলে কিছুক্ষন পরই মারা যান। দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
