print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯-১২-২০২০

মোঃ অনিক দেওয়ান চাঁপাইনবাবগঞ্জ

আজ বিকাল তিনটায় চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে চাঁপাইনবাবগঞ্জের লোকজ সংস্কৃতির প্রান পুরুষ গম্ভীরা সম্রাট নানা খ্যাত কুতুবুল আলম এর ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন, প্রধান আলোচক হিসাবে কুতুবুল আলম সম্পর্কে আলোচনা করেন দেশ বরণ্যে সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান। কুতুবুল আলম সংসদের আহ্বায়ক কামাল পাশা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এম পি, নারী নেত্রী শাহীন আকতার রেনি,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মুন্জুরুল হাফিজ,চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন,বীর মুক্তিযোদ্ধা সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুস সামাদ, বক্তারা চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহি গম্ভীরা গান দিয়ে দেশ বিদেশে দেশের ঐতিহ্য, সমস্যা তুলে ধরেছেন,মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা বিবেচনা করে কুতুবুল আলম কে মরণোত্তর রাষ্ট্রীয় পদক দেওয়ার জন্য দাবী জানান।