print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় টাইফয়েট ভ্যাকসিন ক্যাম্পেইনের টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) গফরগাঁও উপজেলার উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য প,প কর্মকর্তা ডাঃ জামাল উদ্দিন এর উপস্থিতিতে
প্রধান অতিথি হিসেবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন,
টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন
গফরগাঁও উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মীম জাহান তন্নী।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,মোঃ নুর এ আলম ভূইয়া,
ডাঃকামরুজ্জামান,
উথুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রধান শিক্ষক, শাহনাজ সুলতানা।
সহ,প্রধান প্রদান সাবিনা শিরিন সহ প্রমুখ।
টিকাদান কর্মসূচি উদ্বোধন কালে প্রধান অতিথি বলেন
দেশে প্রথমবারের মতো আজ (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হচ্ছে। সরকার প্রায় পাঁচ কোটি শিশু-কিশোর-কিশোরীকে বিনা মূল্যে এই টিকা দেবে। জন্মসনদ নেই এমন শিশুরাও এই টিকা পাবে।

এই টাইফয়েট ভ্যাকসিন টিকা ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী (১৪ বছর ১১ মাস ২৯ দিন) শিশুরা টিকা দিতে পারবে।

মাসব্যাপী এই টিকা কর্মসূচি চলবে ১৩ নভেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা অনুযায়ী , ৪ কোটি ৯০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।।