
প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা বিএনপির আয়োজনে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মর্মান্তিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ততায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশনায়
গফরগাঁও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, শাহ আব্দুল আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন
উপজেলা বিএনপির সাবেক যুগ্নআহ্বায়ক ফখরুল হাসান,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন।
পৌর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফ,
বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা সভাপতি, মমতাজ উদ্দিন,
পৌর যুবদলের সভাপতি, সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক,গোলাম মোস্তফা,।
উপজেলা যুবদলের সদস্য, মহসিন, বশির, সুমন, ওয়াসিম, মামুন, মতিউর রহমান, খাইরুল বাশার, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে যথাযথ পদক্ষেপ নেয়া জরুরি। নিহতদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আহতদের প্রতি সহমর্মিতা দেখানো সকলের কর্তব্য।
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে -উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।



