
প্রকাশিত, ১৭ ফেব্রুয়ারি, ২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাবেক তিনবারের সংসদ সদস্য, গফরগাঁও আওয়ামী লীগের এযাবৎকালের শ্রেষ্ঠ জনপ্রিয় জননন্দিত নেতা মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ এর ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে,।
যোগ্য বাবার যোগ্য উত্তরসূরী জাতীয় সংসদের ২ বারের সংসদ সদস্য গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের মধ্যমণি জননেতা ফাহমী গোলন্দাজ বাবেল এমপি, সকাল ১১ টায় নতুন বাজার পারিবারিক গোরস্থানে দলীয় নেতাকর্মীসহ কবর জিয়ারত দোয়া করেন,।
এসময় উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,
উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগে, সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বাজার কমিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, আজ ১৭ই ফেব্রুয়ারি গফরগাঁয়ের ১৫ ইউনিয়ন ব্যাপী বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ,কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, প্রায় প্রত্যেকটি ইউনিয়নে দোয়া মাহফিলের পরে গরিব দুঃখীদের মাঝে ইউনিয়নের চেয়ারম্যান সহ নেতাকর্মীরা খাবার বিতরণ করেন।
দেশ সময়,/আয়নাল ইসলাম


