
প্রকাশিত,২৩, মার্চ,২০২৩
ডুমুরিয়া খুলনা প্রতিনিধিঃ
খুলনা ডুমুরিয়ার ধামালিয়া ইউনিয়নের চেঁচুড়ি কাচারীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেনির নিয়োগ প্রক্রিয়ায় চরম অনিয়ম ও দুর্নিতিবাজ সভাপতির নিয়োগ ব্যাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৩ই মার্চ সকাল ১১টায় উপজেলার ধামালিয়া ইউনিয়নের চেঁচুড়ী কাচারীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে গেট সংলগ্নে।
ভুক্তভোগী চাকুরী প্রাথী ও এলাকাবাসীর
আয়োজনে, শত শত নারী পুরুষের উপস্থিতে ঘন্টাব্যাপী মানববন্ধনে, ব্যাবসায়ী আবুল কালাম গাজীর সভাপতিত্বে,চেঁচুড়ি ওয়ার্ড আওয়ামীলীগ’র সাধারণ সম্পাদক, সাগর ইজারাদার’র পরিচালনায়
বক্তব্য রাখেন ভুক্তভোগী চাকুরী প্রাথী মোঃ ফারুক হোসেন গাজী,আবু মুসা গাজী,গাজী সুমন রানা,রুনা খাতুন।
এসময় ভুক্তভোগী চাকুরী প্রাথীরা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের দৃষ্টি আকর্ষন করে বলেন মোটা অংকের টাকা উৎকোচ গ্রহনকারী
সভাপতি জিএম আনিসুর রহমান ও প্রধান শিক্ষক জিএম কামরুজ্জামানকে
অপসারণ পুর্বক,ধামালিয়া ইউনিয়নের কাচারীবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ স্থগিত করে পূণরায় সঠিক ও যোগ্য ব্যাক্তিদের নিয়োগ পরিক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়ার আহবান জানান।
এসময় আবুল কালাম মোল্যা,রবিউল ইসলাম মোড়ল,নুপুর খাতুন,রুবিয়া বেগম,শারমিন ও
স্কুলের ছাত্রছাত্রী সহ এলাকার সুধিজনরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম মুকুল
ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
২৩/০৩/২৩ বৃহস্পতিবার


