
প্রকাশিত ঃ ৫ অক্টোবর ২০২২
খুলনা প্রতিনি ঃ
খুলনা বড় বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে তুলা পট্রিতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের সদস্যদের সোয়া এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগিন্নকান্ডে জুতাপট্রি সংলগ্ন ঘাটের ৬ টি দোকান পুড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে ভৈরব স্ট্যান্ড রোডে একজন কর্মচারী চিৎকার করতে থাকে যে আগুন লেগেছে। দ্রæত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে।
ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় উপপরিচালক মোঃ সালেহ উদ্দিন বলেন, টুটপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা দেখে তারা সাহায়্য চায়। এসময় বয়রা ও টুটপাড়ার ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রেণের কাজ চালায় দুপুর ২ টা দিকে আগুন নিয়ন্ত্রেনে আসে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন বলা সম্ভব নয় বলে জানান তিনি । ####
বাবুল আকতার
খুলনা।


