
প্রকাশিত, ২১ নভেম্বর ২০২২
খুলনা প্রতিনিধি ঃ
খুলনা দৌলতপুরে ট্রাক চাপায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্য মোসাব্বির মারা গেছে। আজ সকাল ১০ টায় নগরীর মিনাক্ষী মোড় চত্বরে এ ঘটনা ঘটে। আহত হয়েছে আরো একজন। এখবরটি নিশ্চিত করেছে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার ( ট্রাফিক) মনিরা সুলতানা ।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, সহকারী পুলিশ কমিশনার ( খালিশপুর) এর বডিগার্ড কনস্টেবল মোসাব্বির হোসেন (৩৪) দৌলতপুরস্থ যশোর সড়ক দিয়ে যাচ্ছিল, এসময় তাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দিয়ে যায়। মারাত্মক আহত কনস্টেবল মোসাব্বির কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘাতক ট্রাক এবং হেলপারকে আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে।
বাবুল আকতার
খুলনা।


