print news || Dailydeshsomoy

মোঃ বাবুল নেত্রকোণা থেকে:

প্রধানমন্ত্রী ঘোষনা অনুযায়ী সারা বাংলাদেশের জেলা-উপজেলায় নির্মিত হচ্ছে মডেল আধুনিকতার মসজিদ।

তারই ধারাবাহিতায় নেত্রকোণা আটপাড়া-কেন্দুয়ায় নির্মিত কাজ পরিদর্শন এবং কাজের মান দেখেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও আটপাড়া-কেন্দুয়ার গণ-মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল। জানা যায়, প্রতিটি মসজিদ নির্মানে বরাদ্দ প্রায় ১৪ কোটি টাকা বেশি। সারাদেশব্যপী প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ হচ্ছে।

কেন্দুয়া মডেল মসজিদের কাজ আরো দ্রুতগতিতে করার জন্য সংলিস্ট ঠিকাদার এবং গণপূর্ত বিভাগকে তাগিদ দিয়েছেন। এ সময় মাননীয় সাংসদের সংগে উপস্তিত ছিলেন কেন্দুয়া আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই বিষয়ে মাননীয় সাংসদ গণ-মানুষের নেতা অসীম কুমার উকিল এই প্রতিবেদক কে বলেন, আমাদের প্রিয় ও শ্রদ্ধাশীল নেত্রী মডেল মসজিদ নয় সারাদেশব্যপী উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছেন। তিনি আরো বলেন আমি আটপাড়া-কেন্দুয়ায় আসলেই প্রধানমন্ত্রী কর্তৃৃক আধুনিক মডেল মসজিদ কাজ কি রকম হচ্ছে এবং কাজের মান দেখতেই ছুটে যাই। এবং দ্রুত কাজ করার জন্য সংলিস্ট ঠিকাদার এবং গণপূর্ত অধিদফতর কে তাগিদ দিচ্ছি। আশাকরি স্বল্প সময়েই কাজ শেষ হবে।