
প্রকাশিত,২৫, অক্টোবর,২০২২
কুমিল্লা প্রতিনিধি ঃ
চট্টগ্রাম-ময়মনসিংহ রেল পথের গুনবতী স্টেশানের পশ্চিম পাশের আউটারে আজ ১১ঃ৩৯ মিনিটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস থেকে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেন থেকে পরে নিহত হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।পরবর্তিতে ফেনী রেলওয়ে থানার ইনচার্জ এস আই আলী আকবর এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।
ধারনা করা হচ্ছে নিহত ব্যক্তি ট্রেনের ইঞ্জিনে চড়ে যাচ্ছিল।গুনবতী স্টেশানের দায়িত্বে থাকা স্টেশান মাস্টার দেশক্ষৈত্রীয় জানান দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় গুনবতী স্টেশানে জানালে আমরা লাশটি উদ্ধার করে নিয়ে আসি।


