
প্রকাশিত,০৯, সেপ্টেম্বর,২০২২
মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া গ্রামের হোসেন আলীর ছেলে আফাজ উদ্দিন(২০) কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাত ৯ টার দিকে আফাজ উদ্দিনকে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার ও কারা সূত্রে জানা গেছে, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী ছিলেন আফাজ উদ্দিন, যার হাজতি নং-১৩৩২২২। রাতের বেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক আফাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার(ভারপ্রাপ্ত) মোঃ নুরুন্নবী ভূইঁয়া জানান, ওই মৃত হাজতির বিরুদ্ধে ভালুকা থানায় একটি ও শ্রীপুর থানায় ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ছিল। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
