print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৫, সেপ্টেম্বর,২০২২

মেহেদী হাসান শাহীন
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুইজন কয়েদিন মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান হাজতিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বন্দিরা হলেন- মাদারীপুর শিবপুর থানার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহিষতারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২)।
কারাগার সূত্রে জানা যায়, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন আবু বক্কর সিদ্দিক। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগারে তার কয়েদি নম্বর ছিল ৪০৪৮/ এ। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন। অপরদিকে সকাল ৮টার দিকে কারাগারের ভেতর খোকন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকেও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষ সকাল ৯টার দিকে খোকনকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং-৭০৯/১৫। খোকন ব্যাপারী রমনা থানায় দায়ের করা মাদক মামলাসহ ৫টি মামলায় এই কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালের ১০ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট ১ থেকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

ডেপুটি জেলার জানান, সকালে পৃথক সময় কারাগারের ভেতর ওই দুজন বন্দি অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নিলে চিকিৎসক ওই দুইজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।