
প্রকাশিত,২৯, সেপ্টেম্বর,২০২২
কাপাসিয়া গাজীপুর প্রতিনিধিঃ এসএম মাসুদ।
গাজীপুর-কাপাসিয়ায় আগুনে চার বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে আনুমানিক ১টায় উপজেলার দস্যু নারায়নপুর গ্রামের ব্যবসায়ী নূরুল ইসলাম মোল্লা’এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মো.নূরুল ইসলামের ছেলে রাসেল মোল্লা জানান,এর আগে ২০০৯ সালে পারিবারিক শত্রুতার জেরে দুই দুইবার কে বা কাহারা রাতের অন্ধকারে বসত ঘরে আগুন লাগিয়ে দেয়। প্রতিদিনের ন্যায় গতকাল মঙ্গলবার রাতে তারা বসতঘরে একেক রুমে বাবা-মা সহ স্ত্রী সন্তানদের নিয়ে শুইয়েছিলেন হঠাৎ বিকট শব্দ আর আগুনে পোড়ার গন্ধ পায়। আগুন কি ভাবে লাগে সে জানেনা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে পরিবারের অতি মূল্যবান দলিল পত্র,নগদ টাকা,স্বর্ণালংকার, টিভি, ফ্রিস, ফার্নিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। এদিকে আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন, কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ এ এফএম নাসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইন,সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ সরেজমিনে পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন জানান,স্থানীয় ইউপি মেম্বার চেয়ারম্যান মাধ্যমে ক্ষতিগ্রস্তের পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা পরিষদের তহবিল থেকে আর্থিক সহায়তা প্রধান করা হবে বলে জানান তিনি।
কাপাসিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম লিডার সাবেদ আলী খাঁন জানান,আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই রাত থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুই ইউনিট একটানা কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। ততক্ষণে ঘরের আসবাবপত্র ফার্নিচার ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়।
কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, আগুনে পুরো বাড়িটি পুরে গেছে এটি একটি দুঃখজনক ঘটনা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে আগুনে পুড়ে যাওয়া ঘটনাটি নাশকতা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আগুনে পুড়ে যাওয়া পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করেনি,পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএম মাসুদ


