print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৪, আগষ্ট,২০২২

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কড্ডা কাঁঠালিয়াপাড়ার বাসিন্দা মরহুম আব্দুল গফুর ও উজির জান বিবির প্রথম কন্যা দীর্ঘদিন অসুস্থ থাকার পর মরহুমা কমলা বিবি (৮০) বয়সে বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০.৪০ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।

“ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ”

বুধবার নগরীর টান কড্ডা কাঁঠালিয়াপাড়ার বায়তুল মামুর জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ শেষে কড্ডা কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফেরদৌস দান করেন। (আমিন)
তার পরিবারের পক্ষ থেকে দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন।