
প্রকাশিত,৬, জুন,২০২১
মোঃ বাবুল নেত্রকোণাঃ
আজ সকাল ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্রী ইসরাত জাহান তুস্টি বাথরুমে মৃত্যু হয়। জানা যায়, আজ সকাল ৭টার দিকে আজিমপুর স্টাফ কোয়ায়ারের বাথরুম যান ইসরাত পরক্ষণে তার রুমমেট পানির শব্দ শুনতে পাচ্ছে এবং দরজাও লক অনেক দেরি হওয়াতে ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের লোক এসে দরজা ভেংগে দেখতে পান অচেতন অবস্তায় বাথরুমে পড়ে রয়েছে ইসরাত। সংগে সংগেই ফায়ার সার্ভিসের লোকজন ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ইসরাত কে মৃত ঘোষনা করেন চিকিৎসক। ফায়ার সার্ভিস পলাশী ব্যারাক স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, মৃত ইসরাত জাহানের বান্ধবী রুমমেট ৯৯৯-এ ফোন করলে আমরা সংগে সংগেই ঘটনাস্থলে এসে বাথরুমের দরজা বন্ধ পাই। এবং দরজা ভেংগে দেখি ইসরাত বাথরুমের মেঝেতে অচেতন অবস্তায় পড়ে রয়েছে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, গতকাল ইসরাত বৃস্টিতে ভিজেছিল। এ ছাড়াও তার ঠান্ডাজনিত সমস্যা রয়েছে এমনটি জানালো ইসরাতের রুমমেট। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। আটপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: জাফর-ইকবালের কথা হলে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া আটপাড়া থানার সুখারী ইউনিয়নের ইসরাত জাহান নামে একজন মেধাবী ছাত্রী মারা গিয়েছে তা আমি শুনেছি।
