print news || Dailydeshsomoy

প্রকাশিত,০৩,জুন,২০২১

মোঃ বাবুল নেত্রকোণা ঃ

আজ সকাল ১১টায় নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প পরিদর্শন এবং কাজের মান দেখতে ছুটে যান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল-মাহমুদ।

এ সময় তিনি সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কে ধন্যবাদ জানিয়ে ভূক্তভোগিদের বলেন, সারাদেশব্যপী গৃহহারা গৃহহীনদের কথা চিন্তা করে মানবিক খ্যাত মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়।

আপনাদের সুন্দর আধুনিক ঘর উপহার দিয়েছেন। এই ঘরে বসবাসরত অবস্তায় সব-সময় পরিস্কার করে রাখবেন। এ সময় উপস্তিত ছিলেন আটপাড়া উপজেলার নির্বাহী অফিসার মাহফুজা সুলতানা, ভূমি কমিশনার(এসিল্যান্ড) রাজিয়া সুলতানা সহ সুধীজন।