

প্রকাশিত
আয়নাল ইসলাম
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা মরহুম নাজমুল হকের বাড়িতে সন্ত্রাসী,ফ্যাসিস্ট দুর্বৃত্তদের আগুন দিয়ে বাড়িঘর পুরানোর প্রতিবাদে
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় গফরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা শাখার
উদ্যোগে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন হয়।
ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুল ইসলামের সভাপতিত্বে
আমিনুল ইসলাম চঞ্চলের সঞ্চালনায়,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, শাহ আব্দুল আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শহিদুর রহমান,
যুগ্ন আহবায়ক,রাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জালাল উদ্দিন।
পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফ,
গফরগাঁও উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আয়নাল ইসলাম,
গফরগাঁও প্রেস ক্লাবের আহবায়ক, রুবেল আহমেদ,, সাংবাদিক সাইফুল ইসলাম বাবুল, আজহারুল ইসলাম, আশরাফুল আলম মামুন, তানিয়া সহ
উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা বৃন্দ ও ইলেকট্রনিকও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতির বক্তব্যে তিনি বলেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে মুক্তিযোদ্ধার বাড়ি তে যেসব ফ্যাসিস্ট দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন জ্বালিয়ে
পুড়িয়েছে, তাদের গ্রেপ্তার ও আইনের আওতায়এনে দ্রুত শাস্তির দাবি জানান। অন্যথায় সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।


















আপনার মতামত লিখুন :