শার্শায় অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০২-২২, ৮:৩৩ অপরাহ্ন /
শার্শায় অবৈধ পথে ভারতে যাবার সময় স্বামী-স্ত্রী আটক,
print news || Dailydeshsomoy

প্রকাশিত,২২,ফেব্রুয়ারি

সোহাগ হোসেন বেনাপোল প্রতিনিধিঃ

যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের শার্শা সীমান্তের শিকারপুর বিওপির টহলদল কর্তৃক অবৈধ পথে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশী নাগরিক স্বামী-স্ত্রীকে আটক করেছে।

বৃহস্পতিবার(২১ফেব্রুয়ারি) রাতে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো খুলনা থেকে আসা শ্যামল মন্ডলের ছেলে হৃদয় মন্ডল (২২) ও হৃদয় মন্ডলের স্ত্রী ঐশি মন্ডল (১৮)।

শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মাসুদ রানা এর নেতৃত্বে একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় হতে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানায়।

প্রেরক, সোহাগ হোসেন
বেনাপোল যশোর