print news || Dailydeshsomoy

মারুফ সরকার, নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার শাহেদুল আজম। দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে তাকে এই গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, এনডিএম-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বে দলটি একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। দেশব্যাপী দলের কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক ভিত্তি মজবুত করার ধারাবাহিকতায় ব্যারিস্টার শাহেদুল আজমকে এই নতুন দায়িত্ব দেওয়া হলো।

সংশ্লিষ্টদের ধারণা, ব্যারিস্টার আজমের নিয়োগ ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম-এর অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে।
দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সমন্বয় বৃদ্ধিতে তার এই নতুন পদায়ন বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।