
প্রকাশিত
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালী আইনজীবী সমিতির নামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালে একহাজার এক টাকা সেলামিতে ১.১১ একর ভূমি বরাদ্দ করেন। সেই স্মৃতি ধরে রাখতে আজ পটুয়াখালী আইনজীবীর সমিতির গেটে স্মৃতিফলক লাগিয়েছেন জেলা আইনজীবী সমিতি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরীফ মো: সালাহউদ্দিন এর উদ্যোগে এ স্মৃতিফলক লাগানো হয়েছে।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট মোঃ জাকির হোসেন, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, অ্যাডভোকেট মোঃ মাকসুদুর রহমান ,অ্যাডভোকেট আনোয়ার পারভেজ, অ্যাডভোকেট সোহেল খান,অ্যাডভোকেট আরিফুর রহমান রিয়াজ,অ্যাডভোকেট মোঃ মনির হোসেন সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য বৃন্দ।



