ভালুকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ যৌথবাহিনীর তল্লাশিকালে গাঁজাসহ আট’ক-২


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-১৬, ১২:৫৪ পূর্বাহ্ন /
ভালুকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ যৌথবাহিনীর তল্লাশিকালে গাঁজাসহ আট’ক-২
print news || Dailydeshsomoy

প্রকাশিত

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহের ভালুকা থানার এসআইমোঃ মোশারফ হোসেন সঙ্গীয় ফোর্স সহ ভালুকা মডেল থানার জিডি নং-৯৩৭, তাং-১৪/০৭/২০২৫ ইং মূলে ভালুকা থানা এলাকায় সেনাবাহিনীদের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করার সময় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করে আড়াই কেজি গাঁজা’সহ দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ক্রাউন ওয়্যারস (প্রা:) লিমিটেড কারখানার সামনে এই তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, সেনাবাহিনী ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ উদ্যোগে স্কয়ার মাস্টার বাড়ি সংলগ্ন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময়, রাজিব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫৭৫৭৯) থেকে পলিথিন দিয়ে মোড়ানো আড়াই কেজি গাঁজা জব্দ ও দুই ব্যক্তিকে আ’ট’ক করা হয়, পরে জব্দকৃ’ত গাঁজা ও আটককৃতদের ভালুকা মডেল থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, জামালপুর সদর উপজেলার বানারের পাড় গ্রামের মৃ’ত হাফিজ উদ্দিনের ছেলে আব্দুস সুবাহান (৪১) ও ময়মনসিংহ সদর উপজেলার শ্যামরামপুর গ্রামের গহরের ছেলে আনু (৩৪)।

এ ব্যাপারে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানার মামলা নং- ২৭, তারিখ-১৫/০৭/২০২৫ ইং, ধারা- ৩৬(১) সারণির ১৯(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মামলা নেওয়া হয়েছে। মাদক বিরোধী এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।